হরিহরপাড়ায় JUP প্রতিবাদ সভায় শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ হুমায়ুন কবীরের

হরিহরপাড়ায় JUP প্রতিবাদ সভায় শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ হুমায়ুন কবীরের

আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় JUP-র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেলো। এই সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর সহ জনতা উন্নয়ন পার্টির একাধিক শীর্ষ নেতা ও নেত্রীবৃন্দ।

এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর মহাশয় রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, জনতা উন্নয়ন পার্টি সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও অন্যান্য বক্তারাও এলাকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রতিবাদ সভার মাধ্যমে জনতা উন্নয়ন পার্টি হরিহরপাড়া সহ সমগ্র মুর্শিদাবাদ জেলায় তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বার্তা স্পষ্টভাবে তুলে ধরল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন