জঙ্গীপুরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, জঙ্গীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচি

জঙ্গীপুরে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, জঙ্গীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচি
মহম্মদ হোসেনের, জঙ্গীপুর:

আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে সাতাত্তর তমো প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে জঙ্গীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ছাব্বিশে জানুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবং বিকলাঙ্গদে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গীপুরের সাংসদ তথা তৃণমূলের জঙ্গীপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, জরুর পঞ্চায়েত প্রধান ইয়াকুব আলী, প্রশাসনিক আধিকারিক, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

এই কর্মসূচির মাধ্যমে জঙ্গীপুরে ঐক্য, দেশপ্রেম ও সাংবিধানিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন