মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনী চক গ্রামের যুবক করিম শেখ (৩২), পিতা মাঙ্গল শেখ, সম্প্রতি মেদিনীপুর থেকে বাড়ি ফেরার পথে অজানা পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গিয়েছেন। জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি করিম শেখ কাজের সূত্রে মেদিনীপুরে গিয়েছিলেন।
গত ২০শে মে তিনি নিজ গ্রামে ফেরার জন্য রওনা দেন, কিন্তু এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। তাঁর মোবাইল ফোন সুইচ অফ থাকায় পরিবার ও সহকর্মীরা কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন না।
পরিবারের লোকজন এই ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই সুতি থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
করিম শেখের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁর স্ত্রী ও সন্তানরা গভীর দুশ্চিন্তায় পড়েছেন। তাঁকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।
আপনার একটি শেয়ারই হতে পারে করিম শেখকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদি কেউ করিম শেখের খোঁজ পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করুন:
যোগাযোগ: 9332039346, 7550854717
Tags:
মুর্শিদাবাদ
