জঙ্গীপুরে যুব কংগ্রেসের অভিনব প্রতিবাদ, বিজেপি বিরোধী স্লোগানে সরব তরুণ সমাজ

জঙ্গীপুরে যুব কংগ্রেসের অভিনব প্রতিবাদ, বিজেপি বিরোধী স্লোগানে সরব তরুণ সমাজ
সংবাদদাতা, জঙ্গীপুর:

বিজেপির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক যুব কংগ্রেস। এদিন ব্লক জুড়ে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল, ফলমূল, চপ-পকোরা প্রতীকী বিক্রি এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির।

যুব কংগ্রেস কর্মীরা অভিযোগ করেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্ষমতায় আসা বিজেপি সরকার গত ১০ বছরে দেশকে একের পর এক প্রতিশ্রুতিভঙ্গ ও সংকটের মুখে ফেলেছে।

যুবদের বক্তব্য:
  • আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি গরিব মানুষের কোমর ভেঙে দিয়েছে।
  • লাগামহীন বেকারত্বে যুব সমাজ দিশেহারা।
  • কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
  • নোটবন্দী দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
  • “দুই কোটি চাকরি”র প্রতিশ্রুতির বদলে আজ যুবকদের চপ-পকোরা বিক্রি করতে হচ্ছে।
  • সাধারণ মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি এখনও রূপায়িত হয়নি।
  • যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মোদী সরকারের দয়ায় আদানি-অম্বানীরা অর্থের পাহাড় গড়েছে, অথচ গরিবরা রুটি-রুজির লড়াইয়ে পথে ঘুরে বেড়াচ্ছে।

    নেতৃত্বের মন্তব্য:

    রঘুনাথগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি রাকেশ শেখের নেতৃত্বে এদিন একটি বিক্ষোভ মিছিল বার হয়। যুব কংগ্রেস নেতা মোহন মাহাতো বলেন— “নরেন্দ্র মোদী একদিকে ভোট চুরি ও জুমলাবাজি করছেন, অন্যদিকে ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে ক্ষমতায় টিকে আছেন। দেশের মানুষ আজ রাহুল গান্ধীর নেতৃত্বে এই ‘ঝুট ও ভোট চুরি’র রাজনীতিকে খতম করতে চাইছে।”

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন