অরঙ্গাবাদে আন্তর্জাতিক ‘স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র মোড়ক উন্মোচন, মিলনমেলা দেশ-বিদেশের কবি-লেখকদের

অরঙ্গাবাদে আন্তর্জাতিক ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন, মিলনমেলা দেশ-বিদেশের কবি-লেখকদের
অরঙ্গাবাদ | ৪ ফেব্রুয়ারি ২০২৬
সাহিত্য যখন সীমানা ছাড়িয়ে বিশ্বকে একত্র করে, তখন জন্ম নেয় এমনই এক অনন্য আসর। অরঙ্গাবাদে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও সাহিত্যচর্চার অনুষ্ঠান।



বুধবার দুপুরে অরঙ্গাবাদের একান্ত আপন লজে আয়োজিত হয় আন্তর্জাতিক স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার ষষ্ঠ বর্ষের প্রথম সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাহিত্য উৎসবে পরিণত হয়।

স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ ভারতীয় বংশোদ্ভুত, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কবি সুলতানা বেগমের হাতে পত্রিকাটি তুলে দিচ্ছেন—সাহিত্য ও সংস্কৃতির এক আন্তরিক মুহূর্ত।
স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কবি সুলতানা বেগমের হাতে পত্রিকাটি তুলে দিচ্ছেন—সাহিত্য ও সংস্কৃতির এক আন্তরিক মুহূর্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রৌফ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সবুজ সরকার, অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক বিশ্বনাথ সাহা সহ একাধিক বিশিষ্ট অতিথি। তাঁরা সাহিত্যের ভূমিকা ও সামাজিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মঞ্চ মাতালেন তিনজন ক্ষুদে শিল্পী

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বহু কবি ও বাচিক শিল্পী। পাশাপাশি তিনজন শিশু—অনেষ্ণা সরকার, তাসনিয়া আহমেদ ও আতিকা আহমেদ—ছড়া পাঠ করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও উপস্থিত ছিলেন- মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ- সভাধিপতি নেজামুদ্দিন আহমেদ, অমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী, সভাপতি আব্দুস সালাম, সহ - সম্পাদক আব্দুল মালেক, সহ সম্পাদক আজাদ রহমান, কবি স্বাগতা সান্যাল, হাউসনগর প্রতিবন্ধি উন্নয়ন সমিতির সেক্রেটারি মোঃ সাব্বির আলি,হাউসনগর প্রতিবন্ধি উন্নয়ন সমিতির সভাপতি তৌসিক আহমেদ, সমাজসেবী গুলজার হোসেন, ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা যুক্তরাষ্ট্রের কবি সুলতানা বেগম, কবি রিনা কংসবণিক, কবি ও বাচিক শিল্পী অন্যন্যা লাহিড়ী, কবি ইমতিয়াজ কবির, কবি মোঃ রেজাউল করিম, কবি জালালউদ্দিন রেজা, কবি সোমনাথ কর, কবি কালাম হাবিব, কবি আব্দুর রউফ, কবি মইদুল ইসলাম, কবি হিমেন্দু দাস, কবি রুবিনা আক্তার, কবি তাহাসিনুল ইশা, কবি শামীম শেখ, কবি উদয় মন্ডল, কবি তসলিম আরিফ, কবি সুস্মিতা সরকার, গল্পকার জাবির হোসেন, জঙ্গীপুর নিউজ-এর সাংবাদিক মহম্মদ হোসেন, ইন্টারভিউ টাইমস্ এর সাংবাদিক হাবিবুর রহমান, শিক্ষক বাসির মোমিন এবং শিক্ষক ওবাইদুর রহমান অংশগ্রহণকারী সকল কবি ও সাহিত্যিকদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ জানান, এই দ্বিভাষিক সংখ্যায় বিশ্বের ৬০টি দেশের ২৮৩ জন কবি ও লেখক অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতে আরও বেশি দেশের সাহিত্যিকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন